ফেনসিডিলসহ দম্পতি আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক                  কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দুই জন সম্পর্কে স্বামী ও স্ত্রী। তারা হলেন সুমন ও তার স্ত্রী মোছা. তাসলিমা। তাদের বাড়ি কুমিল্লা জেলায়।                 গতকাল মঙ্গলবার র্যাব-৪-এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এ              তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম গত সোমবার রাতে দারুস সালাম থানাধীন টোলারবাগ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক দুই জন পেশাদার ও এলাকার চিহ্নিত মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘ দিন ধরেই কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।