আগামী ১৫ ফেব্রুয়ারি মসজিদে গাউসুল আযম কমপ্লেক্স, মহাখালীতে পিএইচপি কুরআনের আলো ও বাংলাদেশ ক্বারী সমিতির যৌথ উদ্যোগে ২য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, প্রতিমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ডা. মোঃ এনামুর রহমান, প্রতিমন্ত্রী, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কে এম খালিদ, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় মোঃ মাহবুব আলী, বজলুল হক হারুন এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মিসর, তানজানিয়া, ভারত, ইরান, লন্ডন, ইন্দোনেশিয়াসহ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতিসম্পন্ন ক্বারীবৃন্দ তেলাওয়াত করবেন। — প্রেস বিজ্ঞপ্তি
