‘নোবেল পুরস্কারে কোটা নয়’

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০০:৩২

নোবেল পুরস্কারে কোনো কোটা প্রথা চালু হবে না বলে জানিয়েছেন সুইডিশ নোবেল অ্যাকাডেমি অব সায়েন্স এর প্রধান গোরান হ্যানসন। নোবেল পুরস্কার প্রাপকদের মধ্যে নারীর সংখ্যা কম হওয়ায় দু:খ প্রকাশ করলেও তিনি বলেন, যারা যোগ্য তারাই নোবেল পুরস্কার পাবেন। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, নারী কিংবা জাতীয়তার ভিত্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, যারা যোগ্য এবং যারা নতুন কিছু আবিষ্কার করেন তারাই নোবেল পাবেন। নারী বা জাতীয়তার ভিত্তিতে কেউ এই পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন না। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার চালুর পর ৬০৯ টি পুরস্কার ৯৭৫ জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯ জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। -আলজাজিরা