পূজায় উত্তমের দুই গান

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৫৯

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী  উত্তমের দুটি নতুন গান। ‘জাগো মা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। এছাড়া ‘বৃষ্টি’ শিরোনামে গানটি লিখেছেন সুস্মিতা দেবনাথ।

নতুন গান প্রসঙ্গে উত্তম বলেন, ‘বিশ্ব এখন করোনার প্রভাবে অনেকটাই কাবু। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই জাগো মা গানটি তৈরি করেছি। দেশ তথা গোটা দুনিয়া সংক্রমণমুক্ত হোক। মায়ের কাছে সেই প্রার্থনাই করা হয়েছে গানের মাধ্যমে। সেই সঙ্গে শাখ-বাদ্যি, কাঁসর-ঘণ্টা জুড়ে গানটিতে উত্সবের আমেজ দেওয়া হয়েছে। আশা করছি সাবার ভালো লাগবে।’

উল্লেখ্য, নিয়মিত প্রকাশের পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নজরুলসংগীত ও আধুনিক গান করেন উত্তম।