রিহ্যাবের নতুন কমিটি

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৩০

 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে একই পদে একাধিক প্রার্থী না থাকায়, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০২১-২০২৩ মেয়াদি কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। নতুন কমিটির প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ূম চৌধুরী। ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত তিন জন পরিচালক অর্থাত্ সর্বমোট ২৯ জন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে সাত জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি