দর হারানোর শীর্ষে ফারইস্ট নিটিং

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতাকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪১টির বা ৬৪ দশমিক ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবাল ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ৭ দশমিক ০৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬ দশমিক ০১ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ৮৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫ দশমিক ৫১ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫ দশমিক ৪৯ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৫ দশমিক ৪৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৩০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫ দশমিক ১৪ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৫ দশমিক ১৩ শতাংশ কমেছে।