ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬টির বা ২৮ দশমিক ১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো গতকালও এনআরবিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৭ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ১২ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫ দশমিক ৯৩ শতাংশ, জেনেক্সের ৫ দশমিক ৪৬ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০৬ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।
