সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বারদী এলাকায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, আসন্ন ইউপি নির্বাচনে বারদী ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী লায়ন মাহবুবুর রহমান বাবুলের উদ্যোগে এসব বিতরণ করা হয়। বাবুল তার নিজস্ব অর্থায়নে রিবর মনিপাড়া, ওরলাপুর ও চেঙ্গাকান্দি মণ্ডপে উপস্থিত হয়ে ৮০০ পূজারীর মধ্যে উপহার বিতরণ করেন। এ সময় তিনি বারদীর তিনটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাবুল বলেন, তিনি চেয়ারম্যান থাকেন বা না থাকেন সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকবেন । এ সময় বারদী ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রত্যেক পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
