প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৫

গত ১১ অক্টোবর দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় ‘বিএনপির হাতে নৌকা কেন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম সেলিম রেজা। তিনি বলেন, ‘আমার বাবা কখনো রাজাকার বা দেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। আমাকে জড়িয়ে একটি কুচক্রী মহল সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়েছে, যা ভিত্তিহীন। আমি ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ১৯ বছর যাবত্ দায়িত্ব পালন করে আসছি।’

প্রতিবেদকের বক্তব্য : ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় নেতাদের জমা দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের করা রাজাকারের তালিকায় তার বাবার নাম ১০১ নম্বরে।’ এসব লিখিত অভিযোগের তথ্য দিয়েই প্রতিবেদনটি করা হয়েছে।