রমনা লোকাল ট্রেনটি চালু হোক

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৯

এখনো চালু হয়নি কুড়িগ্রামের রমনা লোকাল ট্রেনটি। সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমণের জন্য রমনা লোকাল ট্রেনটি ছিল কুড়িগ্রামের ৯ উপজেলার প্রায় ২০ লাখ মানুষের একমাত্র ভরসা। কিন্তু ট্রেনটি এখনো চালু না হওয়ায় কুড়িগ্রামের মানুষ স্বল্প খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে, অনেক শিক্ষার্থী যারা এই লোকাল ট্রেনটি ব্যবহার করে স্বল্প খরচে বাসা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করতে পারত, তাদের পক্ষে আর বাসা থেকে ক্লাস করা সম্ভব হচ্ছে না। অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী তাঁদের কর্মস্থলে যেতে নিয়মিত লোকাল ট্রেনটি ব্যবহার করতেন। ট্রেনটি কী কারণে এখনো চালু হচ্ছে না তা সাধারণ মানুষের অজানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কুড়িগ্রামবাসীর প্রিয় বাহন রমনা লোকাল ট্রেনটি অতি দ্রুত চালু করুন।

শাহ মুহাম্মদ আবদুল্ল­াহ

রাজারহাট, কুড়িগ্রাম