সুজন কান্তি বিশ্বাস
ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি সাজিব বৈদ্য’র ভগ্নিপতি সাতকানিয়া উপজেলার ধর্মপুর নিবাসী সুজন কান্তি বিশ্বাস (৫৩) গত বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে চমেক হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন রাতে প্রয়াতের পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়। প্রয়াতের মৃত্যুতে ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি চেয়ারম্যান অসীম কুমার দেব, সাধারণ সম্পাদক চেয়ারম্যান তাপস দত্ত, বোয়ালখালী উপজেলার সভাপতি সরোজ চৌধুরী, সহ-সভাপতি মিল্টন চৌধুরী, বিধান মোহরের, বিশুরাম বসু সাটু, সাধারণ সম্পাদক ডা. প্রভাষ চক্রবর্ত্তীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ফরিদ আহম্মদ চৌধুরী
যমুনা ওয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা ফরিদ আহম্মদ চৌধুরী (৮৪) গত মঙ্গলবার রাত ৩টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ আমির খান চৌধুরী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ আছর কুম্ভারপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে নাজিরহাট পৌরসভা মেয়র এসএম সিরাজউদ্দৌলা, ডা. আখতারুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
