ক্যাপশান নিউজ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:১৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল ও সাউথ জোন এবং ঢাকায় করপোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, ডিএমডি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস

--------------------------------------

পাবনার ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৩তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন শাখা প্রধান মো. আনিছুর রহমান

------------------------------------

যমুনা ব্যাংক টাওয়ারে ইউনাইটেড হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি সম্প্রতি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ফজলুর রহমান চৌধুরী, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জিএম মাসুদ আহমেদ