রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে বৃহস্পতিবার ভোররাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে। 

প্রবাসী রিয়েল মিয়াজীর বাবা হানিফ মিয়াজি জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ের মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মো. আজাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।