চাটখিলে দিনমজুরের কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর চাটখিলে সরকারি কাজে বাধা দেওয়ায় এক দিনমজুরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত মো. হোসেন উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের বাসিন্দা। ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা মেরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে মো. হোসেনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।