শিবচরে আধুনিক হাসপাতাল উদ্বোধন করলেন চিফ হুইপ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:২৩

মাদারীপুরের শিবচরে গণ উন্নয়ন সমবায় সমিতি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটি শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ লতিফ মোল্লা, শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, ওসি মো. মিরাজ হোসেন, গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া। পরে চিফ হুইপ হাসপাতালের বিভিন্ন ইউনিট ও আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্সরে আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যার ইউনিট পরিদর্শন করেন। হাসপাতালটিতে সার্বক্ষণিক বিদ্যুত্ব্যবস্থাসহ দুইটি লিফট, ২৪ ঘণ্টা ফার্মেসি ও নিজস্ব অ্যাম্ব্যুলেন্স সার্ভিস রয়েছে।