কবি রফিক আজাদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে কবির সমাধিতে স্মৃতি পর্ষদ ও পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এরপর বিকাল চারটায় কবি রফিক আজাদের বাসভবনে (বাড়ি নং ১৩৯/৪এ, সড়ক নং ১, ধানমন্ডি) কবির সাক্ষাত্কারভিত্তিক গ্রন্থ ‘মুখোমুখি রফিক আজাদ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ বাংলা একাডেমির গ্রন্থমেলা মঞ্চে বিকাল চারটায় ‘কবি রফিক আজাদ: শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা এবং কবির কবিতা থেকে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাধারে মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, সম্পাদক ও লেখক রফিক আজাদ ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই সাহিত্য তিনি চর্চা শুরু করেন। ২০১৬ সালের ১২ মার্চ কবি ঢাকায় ইন্তেকাল করেন।
