৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে বিশ্বরেকর্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:০৬

ডিম নিয়ে একটু অসাবধান হলেই বিপদ। যেকোনো সময় ফেটে একাকার হতে পারে। কিন্তু সেই ডিম মাথায় রেখে ‘ব্যালেন্স’ বিষয়টিও দুসাধ্য বিষয়। এমনই এক অভিনব কাজ করেছেন গ্রেগরি দ্য সিলভা।

তিনি মাথায় ডিম রেখে তা না ভেঙ্গে নিয়ন্ত্রণ করার এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। একটি দুটো নয়, ৭৩৫টি ডিম নিয়ে ‘ব্যালেন্স’ করেছেন গ্রেগরি। তার সেই বিশ্বরেকর্ড গড়ার মুহূর্তটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

Viral video: Man enters Guinness World Record for balancing 735 eggs on hat,  Trending News | wionews.com

ইনস্টাগ্রামে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এই অভিনব রেকর্ডের ভিডিওটি শেয়ার করে জানিয়েছে, গ্রেগরি পশ্চিম আফ্রিকার বাসিন্দা।

জানা যায়, তিন দিন ধরে নিজের হ্যাটের সঙ্গে ডিম জুড়তে ব্যস্ত ছিলেন গ্রেগরি। তিন দিনের প্রচেষ্টার পর লাইভ টিভিতে ৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্পেশ্যাল শোতে এই কাণ্ডকারখানা করে দেখিয়েছেন গ্রেগরি। তার ব্যালেন্সের খেলায় মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে গ্রেগরিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

ইত্তেফাক/টিআর