আফগানিস্তানে ‍জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭:২৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনাইয় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

The aftermath of the attack showing broken windows

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের বিবি ফাতেমা নামের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক হতে পারে।

ইত্তেফাক/টিআর