সরকারের আয়ের খাত কোনটি?
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অর্থায়নের উত্স
১। তহবিল সংগ্রহের মূল উদ্দেশ্য কী
ক. মুনাফা অর্জন খ. বিনিয়োগ
গ. সুনাম অর্জন ঘ. প্রতিযোগিতা করা
২। কোনটি ন্যূনতম হলে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়?
ক. তহবিল ব্যয় খ. কর ব্যয়
গ. বিক্রয় ঘ. বিনিয়োগ
৩। কাঁচামাল কোন ধরনের সম্পত্তি?
ক. চলতি খ. স্থায়ী
গ. ভাসমান ঘ. অলীক
৪। কোনটি অর্থায়নের বিষয়বস্তু?
ক. মুনাফা বাড়ানো খ. পরিকল্পনা
গ. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ ঘ. প্রকল্প
৫. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উত্স?
ক. বিক্রয় খ. বাকীতে ক্রয়
গ. ব্যাংক জমাতিরিক্ত ঘ. শেয়ার, বন্ড বিক্রয়
৬. পারিবারিক অর্থায়নে কোনটি অনুপস্থিত থাকে?
ক. উত্স নির্ধারণ খ. তহবিল সংগ্রহ
গ .মুনাফা অর্জন ঘ. ব্যবহার প্রক্রিয়া
৭। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে?
ক. উপযোগিতা খ. অর্থায়ন
গ. পরিকল্পনা ঘ. ব্যবস্থাপনা
৮। মালিকপক্ষ প্রতিষ্ঠানে অর্থ সরবরাহ করলে তাকে কী বলে ?
ক. মূলধন খ. ঋণ
গ. বিনিয়োগ গ. সুনাম
৯. প্রতিটি প্রতিষ্ঠান মূলত কিসের সাথে জড়িত?
ক. বিক্রয় খ. অর্থায়ন প্রক্রিয়া
গ. ক্রয় ঘ. উত্পাদন প্রক্রিয়া
১০. ঋণের মাধ্যমে কোন তহবিল গঠন করা হয়?
ক. অভ্যন্তরীণ খ. বহিস্থ
গ. পারিপার্শিক ঘ. স্থায়ী
১১। সরকারের আয়ের খাত কোনটি?
ক. আয়কর খ. কর্মচারি
গ. শিক্ষা ঘ. প্রতিরক্ষা
১২। পদ্মা সেতুতে অর্থায়ন সরকারের কোন ধরনের অর্থায়ন?
ক. সরকারি খ. আন্তর্জাতিক
গ. অব্যবসায়ী ঘ. ব্যবসায়
১৩। বাংলাদেশের বাণিজ্য কোন ধরনের?
ক. উদ্বৃত্ত খ. ঘাটতি গ. সমান ঘ. অসম
১৪. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম নেওয়া হয় কেন?
ক. স্থায়ী খরচ মেটানোর জন্য
খ. চলতি খরচ মেটানোর জন্য
গ. সকল খরচ মেটানোর জন্য
ঘ. সম্পত্তি কেনার জন্য
১৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?
ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান খ. সমবায় প্রতিষ্ঠান
গ. ব্যবসায় প্রতিষ্ঠান ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
১৬। যৌথ মূলধনী ব্যবসায়ের তহবিলের প্রধান উত্স কী?
ক. আত্মীয় স্বজন খ. ব্যাংক ঋণ
গ. মহাজন ঘ. শেয়ার বিক্রয়
১৭। কোন ব্যবসায়ে লোকসান হলে সকলে মিলে ক্ষতিপূরণ করতে হয়?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়
১৮. কোন প্রতিষ্ঠানের তারল্য ঝুঁকি কম?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়
১৯. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়ার প্রয়োজন নাই?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়
২০. প্রতিষ্ঠানের মুনাফা কম হলে কোনটি ব্যবহার করা হয়?
ক. শেয়ার খ. ঋণ
গ. লিজিং ঘ. লভ্যাংশ সমতাকরণ তহবিল
২১. অভ্যন্তরীণ তহবিলের মুনাফা ভিত্তিক উত্স কোনটি?
ক. অবণ্টিত মুনাফা খ. লিজিং
গ. বাণিজ্যিক পত্র ঘ. ঋণপত্র
২২. কোম্পানি ঋণদাতাদেরকে কী দেয়?
ক. বন্ড খ. ডিবেঞ্চার
গ. লভ্যাংশ ঘ. সুদ
উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও;
বেস্ট কোং লি. বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান। তারা শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে তহবিল সংগ্রহ করে। প্রতি বছর মুনাফার একটি অংশ কেটে রেখে ব্যবসায়ে পুণঃবিনিয়োগ করে। ফলে প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি আরও মজবুত হয়।
২৩। কোম্পানি মুনাফার অংশ কেটে রেখে যে পুণঃবিনিয়োগ করে তাকে কী বলে?
ক. সাধারণ সঞ্চিতি খ. মূলধন সঞ্চিতি
গ. অবণ্টিত মুনাফা ঘ. কু-ঋণ সঞ্চিতি
২৪. বেস্ট কোম্পানির সুনাম ধরে রাখা ও আর্থিক ঝুঁকি মোকাবিলার জন্য করণীয় কী?
ক. সঞ্চিতি তহবিল তৈরি খ. বিক্রয় বৃদ্ধি
গ. শেয়ার বিক্রয় ঘ. জমি ক্রয়
২৫। পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
ক. দশ খ. বিশ
গ.পঞ্চাশ ঘ. শেয়ার "্বারা অসীম
উত্তর:
১ক, ২ক, ৩ক, ৪গ, ৫ঘ, ৬গ, ৭খ, ৮ক, ৯খ, ১০খ, ১১ক, ১২ক, ১৩খ, ১৪খ, ১৫গ, ১৬ঘ, ১৭খ, ১৮ক, ১৯ক, ২০ঘ, ২১ক, ২২ঘ, ২৩গ, ২৪ক, ২৫ঘ
