এক গ্রাম সোনার দামের চেয়ে ত্রিশগুণ বেশি। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দ্য হ্যেং পাও’। বিরল প্রজাতির এই চা সযত্নে উত্পাদিত হয় চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে।
কী আছে এই চায়ে, কেনই বা এত দাম? এক কাপ চিনা চায়ের যা দাম তাতে হয়তো একজন সাধারণ মানুষের সারা জীবনের চায়ের খরচ বেরিয়ে যায়।
সারা বিশ্বের একমাত্র চিনেই এই চায়ের ছয়টি গাছ রয়েছে। বিরল আর উত্কৃষ্ট গুণমানের জন্য ‘দ্য হ্যেং পাও’-কে চায়ের রাজা বলা হয়। এক কেজি এই চায়ের দাম প্রায় আট কোটি ত্রিশ লাখ টাকা। ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে। এই চায়ে ক্যাফেইন, থিওফিলিন, পলিফেনলস আর ফ্ল্যাবোনয়েড আছে, স্বাস্থ্যের পক্ষে যা উপকারী। প্রতিদিন এই চা খেলে ত্বক ভালো থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ পানিতে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।
লিয়াকত হোসেন খোকন
