রঙ্গরস

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:০৬

পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ‘ষড়যন্ত্র’! যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে।

 

এক লোক সবসময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার বউ গোমড়া মুখে তাকে বলল, তোমার শুধু সবসময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না!

লোকটা লাফিয়ে উঠে বলল, ছি ছি তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল নাকি? আমার ঠিকই মনে আছে, যেবার শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার খেলায় টেন্ডুলকার এগারো রানের মাথায় মুত্তিয়া মুরালিধরনের বলে আউট হয়ে গেল, সেদিনই তো আমাদের বিয়ে হলো!

 

পৃথিবীতে সব থেকে অসুখী বাবা হলো কাক। কারণ কাকের বাচ্চারা বাবাকেও ‘কাকা’ বলে ডাকে।

 

কাল এক বান্ধবীর সঙ্গে দেখা। ওদের বাচ্চাটা বড্ডো মা-ন্যাওটা দেখে বললাম, তোমার মাকে আমি নিয়ে যাব।

ওর স্বামী হঠাত্ বলে উঠল, বাচ্চাদের মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না প্লিজ।