চট্টগ্রাম অফিস
নগরীর চকবাজার দেবপাহাড় এলাকায় পাহাড়ের ওপর গড়ে তোলা একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি কাঁচা বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঐ বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দন কানন ও চন্দনপুরা স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমদ ইত্তেফাককে বলেন, পাহাড়ের ২০০ থেকে ৩০০ ফুট ওপরে বস্তিঘরগুলো থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হয়েছে। তবু সর্বাত্মক চেষ্টা চালিয়ে প্রায় দেড় ঘণ্টা পর বেলা দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
০
