শরণখোলায় আমনখেতে পোকার আক্রমণ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:১৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় আমনের খেতে শিষ কাটা পর্দা ও লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা ধানগাছের শিষ কেটে দিচ্ছে। এতে ফসল উত্পাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ধানখেতে কীটনাশক স্প্রে করতে দেখা গেছে। ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানখেতে লেদা ও পর্দা পোকার আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের তত্পরতা তেমন চোখে পড়ছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন বলেন, পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে এবং কৃষি বিভাগ নিরলস কাজ করছে।