সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরের খড়খড়িয়া নদীর ভাঙন রোধে পাটের ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ করেছে পাউবো। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী মানুষের। অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল ইসলাম জানান, এ বাঁধ কতটা মজবুত সে বিষয়ে বলতে পারব না। তবে এর ফলে মানুষের উপকার হয়েছে। স্থানীয় আব্দুল মালেক জানান, এলাকার রাস্তাই নদীগর্ভে যাচ্ছিল। বাঁধ নির্মাণের ফলে তা রক্ষা পেয়েছে।
এ প্রসঙ্গে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন, সিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ হয়েছে। কোথাও পাটের ব্যাগ আবার কোথাও লিও ব্যাগ ব্যবহার করা হয়েছে। কাজটি ম্যানুয়াল অনুযায়ী হয়েছে।
