ভাড়ানী খালের ভাঙন হুমকিতে বাড়িঘর

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২০

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় ভাড়ানী খালের তীরবর্তী দাসপাড়া দুর্গামন্দির ও ২০ পরিবারের বসতবাড়িসহ উপজেলা সদরের দক্ষিণ আউরা ব্রিজ থেকে বেইলি ব্রিজ পর্যন্ত অর্ধকিলোমিটার এলাকা ভাঙন হুমকিতে রয়েছে। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি খগেন্দ্র ভূষণ দাস জানান, ভাঙনে দাসপাড়া দুর্গামন্দিরটি দেবে গেছে এবং একাংশে বড় ধরনের ফাটল ধরেছে। ভাঙন রোধ না হলে যে কোনো সময় মন্দিরটি বিলীন হয়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ভাড়ানী খালের ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।