ট্রলের শিকার নুসরাত!

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৩৭

বেশ কিছুদিন ধরে সন্তান-স্বামী নিয়ে নানা মুখরোচক আলোচনায় ছিলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে  যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে স্বীকার করে পরিস্থিতি শান্ত করেন তিনি। এরই মাঝে এলো দুর্গাপূজা। এ উপলক্ষে একসঙ্গে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন নুসরাত ও যশ। একসঙ্গে মিলে বাজিয়েছেন ঢাক-ঢোলও। তবে এবার পূজার সাজে ছবি পোস্ট করে ফের আলোচনায় এলেন এ অভিনেত্রী ও সংসদ সদস্য। শাড়ির সঙ্গে হাতে শাঁখা ও পলা পরেছিলেন তিনি। তাতেই ট্রলের শিকার! অনেকে করেন নানা প্রশ্ন। একজন তো লেখেন, ‘শাঁখা-পলা পরেছো, কিন্তু কার নামে দিদি, সেটাই জানতে চাইছিলাম।’ আরেকজন লেখেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা।’ তবে অনেকে আবার প্রশংসাও করেছেন নুসরাতের। একজন নুসরাতের রূপের প্রশংসা করে লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে।’