হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পরিমাপ
১. বস্তুর দৈর্ঘ্য পরিমাপ কাকে বলা হয়?
উত্তর:প্রত্যেক সীমাবদ্ধ দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুরই নির্দিষ্ট পরিমাপ রয়েছে এবং এ পরিমাপকেই বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ বলা হয়।
২. ১ কিলোমিটারে কত মিটার?
উত্তর:১ কিলোমিটারে ১০০০ মিটার।
৩. ১ মিলিমিটারে কত মিটার?
উত্তর:০.০০১ মিটার।
৪. মেট্রিক পদ্ধতিতে কোনো বড় একক তার পূর্ববর্তী ছোট এককের কত গুণ?
উত্তর:প্রত্যেক বড় একক তার পূর্ববর্তী ছোট এককের ১০ গুণ।
৫. কত কেজিতে এক কুইন্টাল?
উত্তর:১০০ কেজিতে এক কুইন্টাল।
৬. কত কেজিতে এক মেট্রিক টন?
উত্তর:১০০ কেজিতে এক মেট্রিক টন।
৭. কত কুইন্টালে ১ মেট্রিক টন?
উত্তর:১০ কুইন্টালে ১ মেট্রিক টন।
৮. এক কেজিতে কত গ্রাম?
উত্তর:১ কেজিতে ১০০০ গ্রাম।
৯. কত ঘনমিটারে ১০০০ লিটার?
উত্তর:১ ঘনমিটারে ১০০০ লিটার।
১০. কত ঘন সেন্টিমিটারে এক লিটার?
উত্তর:১০০০ ঘন সেন্টিমিটারে (সিসি) ১ লিটার।
১১. কত মিলিলিটারে ১ লিটার?
উত্তর:১০০০ মিলিলিটারে ১ লিটার।
১২. ১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?
উত্তর:১ মিলিমিটার ১ মিটারের সহস্রাংশ।
১৩. ৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো।
উত্তর:৫০০০০০ সেন্টিমিটার।
১৪. ১০৫ কেজি ৫০০ গ্রাম = কত গ্রাম?
উত্তর:১০৫৫০০ গ্রাম।
১৫. ২ ডেসিমিটারে কত মিটার?
উত্তর:২ ডেসিমিটারে ০.২ মিটার।
১৬. ৮ মিটারের সাথে ৫ মিটার ১০০ সেন্টিমিটার যোগ করলে কত হবে?
উত্তর:১ ডেকামিটার ৩ মিটার ১০০ সেন্টিমিটার।
১৭. ১ মেট্রিক টনে কত গ্রাম?
উত্তর:১ মেট্রিক টনে ১০০০০০০ গ্রাম।
১৮. ১০০ কুইন্টালে কত কেজি?
উত্তর:১০০ কুইন্টালে ১০০০০ কেজি।
১৯. ১০০ কুইন্টালে কত মেট্রিক টন?
উত্তর:১০০ কুইন্টালে ১০ মেট্রিক টন।
২০. ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কত হবে?
উত্তর:১৫ কেজি।
২১. দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম কী? উত্তর:মিটার।
২২. ওজন পরিমাপের মূল একক কী? উত্তর:গ্রাম।
২৩. তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?
উত্তর : লিটার।
অধ্যায়-১১ : পরিমাপ
১. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর:বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)২ = দৈর্ঘ্য x দৈর্ঘ্য।
২. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর:আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ।
৩. ক্ষেত্রফলের একক কীভাবে প্রকাশ করতে হয়?
উত্তর:কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গ এককে প্রকাশ করতে হয়।
৪. কত বর্গমিটারে এক হেক্টর?
উত্তর:১০,০০০ বর্গমিটারে এক হেক্টর।
৫. কত বর্গমিটারে এক এয়র?
উত্তর:১০০ বর্গমিটারে এক এয়র।
৬. এক বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার?
উত্তর:১০,০০০ বর্গ সেন্টিমিটারে এক বর্গমিটার।
