ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২০২১-২০২৩ সালের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদে খন্দকার মাঈনুর রহমান সভাপতি পুনর্নির্বাচিত এবং শেখ এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে দিদারুল আলম, মো. মোতাওয়াক্কেল বিল্লাহ, মো. আব্দুল হামিদ, মো. গোলাম ফারুয়ার, মো. সারওয়ার-ই-জাহান, মো. মিজানুর রহমান, মো. নুরুল আবছার আজাদ, নিহার রঞ্জন দাস, এ বি এম মাহবুবুল আলম খন্দকার, মো. মাহমুদুল কবির, মো. ওয়াহিদুর রহমান ভুঁইয়া, মোহাম্মদ আব্দুর রকিব নির্বাচিত হয়েছেন। সম্পাদকীয় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন শারমিন আফরোজ, রায়হান খান, মো. নুর উদ্দিন আহমদ, নিজাম উদ্দিন, তাজুল ইসলাম, মো. আবু তালিব প্রাং, ফাহিম আহাম্মদ, মো. মোজাম্মেল হক ভুঁইয়া, এ এস এম আমিনুর রশিদ, বিপ্লব কুমার মুন্সী, রাইসা রউফ, গাজী নুর মোহাম্মদ রিপন, শান্ত দত্ত, মো. ইবাদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জামাল মুর্শিদ, মোছা, ইফরাত আলম, মো. আশিফ সরোয়ার এবং মুহাম্মদ সালাহ উদ্দিন এবং নির্বাহী সদস্য পদে মো. মফিজুর রহমান, মো. নাসিরউদ্দিন, মো. সালাহউদ্দিন ও মো. হাসান হাবীব।
