খামারে বিষ, মরল দেড় শ মণ মাছ

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৪

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জে মাছের খামারে বিষ ঢেলে প্রায় দেড় শ মণ মাছ মেরেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন খামারের মালিক গোলাম কিবরিয়া। শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

জানা গেছে, মত্স্য খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে মাছের খামার করেন। দুই দিন আগে কে বা কারা রাতের আঁধারে খামারে বিষ ঢেলে দিয়েছে।

গোলাম কিবরিয়া জানান, গত ১৩ অক্টোবর খামারের কেয়ারটেকার তাকে             ফোন করে জানান, পুকুরের মাছ মরে ভেসে উঠছে। কিন্তু তিনি মাছের মড়ক হয়েছে               মনে করে বিষয়টি আমলে নেননি। একে              একে যখন খামারের সব মাছ ভেসে উঠছে তখন আবার তাকে ফোন দেয়         কেয়ারটেকার।