নবীনগরে চাষ হচ্ছে ড্রাগন ফল

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৬

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর বগাহানী গ্রামে চাষ হচ্ছে ড্রাগন ফল। ঐ গ্রামের আশরাফুল এ চাষ করছেন। তিনি জানান, ছয় মাস আগে পরীক্ষামূলকভাবে ৬ শতাংশ জমিতে ৩৭৫টি ড্রাগন চারা রোপণ করি। বর্তমানে প্রতিটি গাছেই ফুল এসেছে। আশা করছি এ বাগান থেকে ৬০ হাজার টাকা আয় করতে পারব। এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি নতুন যোগদান করেছি। ফলে উপজেলায় ড্রাগন ফল চাষের তথ্য আমার কাছে নেই। এছাড়া কৃষি বিভাগ থেকে ড্রাগনের ওপর কোনো প্রণোদনা নেই। তবে কেউ সহযোগিতা চাইলে তাদের প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে।