শেবাচিমের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৭

বরিশাল অফিস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ২৫ জন রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে এক দশমিক ২২ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ২৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন চার জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে পাঁচ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় দুই জন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ২৫ জন রোগী।