কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন কচুয়া-কালিয়াপাড়া সড়কের সাহারপাড় থেকে কালিয়াপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দে বেহাল। সৃষ্টি হয়েছে ছোটো-বড় গর্ত। ফলে সামান্য বৃষ্টিতেই ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচল করা যানবাহন চালক ও যাত্রীদের। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলছে যানবাহনগুলো। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি চরমে পৌঁছায়।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ ভুঁইয়া জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে জানান, সড়ক সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডারের মাধ্যমে শিগিগরই কাজ শুরুর প্রস্তুতি চলছে।
