রাজশাহীতে স্কুলছাত্রীকে হাতুড়িপেটার ঘটনায় জড়িতদের বিচার দাবি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তার বর্ষাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী নগরীর হাদিরমোড় খরবোনা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে ঐ শিক্ষার্থীকে হাতুড়িপেটার ঘটনায় অভিযুক্ত এলাকার মইনুল, মাহফুজা ও নাজমার গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার করার দাবি জানানো হয়।