এই সময়ের ছড়া
আসলাম সানী
নীল আকাশের তারায় তুমি থাকো
বাংলা মায়ের ছবি বুকে আঁকো।
ঐ আকাশের মেঘে মেঘে তোমার ছুটোছুটি
বাইগার জলে সাঁতার ছলে করছ লুটোপুটি।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর মতো
হয়তো তোমার ছোট্ট চোখে স্বপ্ন ছিল কত।
সবুজ মাঠে খেয়াঘাটে শিশুর কোলাহল
মাথার ওপর বক শালিক আর মুক্ত পাখির দল।
ঐ যে দূরে পু ঝিকঝিক শিশুবেলার রেল
খেলার সঙ্গী পেতে ডাকে রাসেল রাসেল...
বই-খাতা-ব্যাগ কাঁধে নিয়ে ইশকুলেতে যাও
হাসু আপার সঙ্গে এসো সম্মুখে আগাও
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ছুটছে সোনার নাও।
