ক্যাপসন নিউজ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২০:২৭

কর্মসংস্থান ব্যাংক ফেনী শাখায় সম্প্রতি ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম। মতবিনিময় সভায় ব্যাংকের নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, সব শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন

-----------

রিসোর্স ইন্টিগ্রেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (রিসডা-বাংলাদেশ)-এর অঙ্গপ্রতিষ্ঠান রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি-বিএসিআই প্রকল্প ও নেদারল্যান্ডভিত্তিক টেরে-ডেস-হোমসের আর্থিক সহায়তায় দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন টেড্রে ১৫০ জন কারিগরি প্রশিক্ষণার্থীর শিক্ষা সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। রিসডা বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ  নুরুজ্জামান মুন্না সভাপতিত্ব করেন।

-------------

পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে ১৫ ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশিপ সমঝোতা স্বাক্ষর সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ

--------

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর যৌথ উদ্যোগে ‘ইন্ট্রোডিউসিং সুকুক ইন বাংলাদেশ : কি ইস্যু’ শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল