ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আজ সোমবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে। কোম্পানি দুইটি হলো : বে লিজিং এবং ইবনে সিনা।
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
