ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের অন্যতম একটি পয়েন্ট হলো সাইনবোর্ড এলাকা। নারায়ণগঞ্জ সীমানাভুক্ত এ সাইনবোর্ড দিয়ে দূরদূরান্তের জেলার বহু যানবাহন চলাচল করে। ঢাকায় প্রবেশের ক্ষেত্রেও স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোড়টিতে সবসময় যানজট লেগেই থাকে। যানজটের মূল কারণ হলো বহু ট্রাক লরি মোড়ে এসে ইউটার্ন নেয়। পাশেই ইপিজেড থাকায় মাল বোঝাই বহু ট্রাক এই মোড়ে পাশ কাটায়। আন্তঃজেলা বাসের বহু কাউন্টার থাকায় প্রতিদিন বহু বাস এখানে ১০-২০ মিনিট বিরতি নেয়। এতে দূরগামী অসংখ্য বাস, ট্রাক এবং ঢাকার অভ্যন্তরীণ চলাচলকারী যানবাহনকে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। ট্রাফিক পুলিশের উপস্থিতিতেও যানজট নিরসন করা দুষ্কর হয়ে পড়ে। এছাড়াও অসংখ্য পথচারী এই চৌরাস্তার মোড়ে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাই সাইনবোর্ড মোড় এলাকায় ফ্লাইওভার স্থাপন করা হলে যানজট একেবারেই শূন্যের কোঠায় এসে পৌঁছাবে বলে আশা করা যায়। পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।
আবু মো. ফজলে রোহান
শিক্ষার্থী, দারুননাজাত সিদ্দিকীয়া
কামিল মাদরাসা, ঢাকা
