শিক্ষা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্রা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালি জনগণের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বেসরকারি উচ্চ শিক্ষা ব্যবস্থাপনার ভূয়শী প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি শনিবার রাজধানীর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উত্তরাস্থ স্থায়ী ক্যাম্পাসে মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত আলী সিকদারের সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, প্রফেসর ডা. শফিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. মো. আসলাম হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তব্যের রাষ্ট্রদূতের স্ত্রী প্রফেসর দুর্গা মিশ্রা অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমপিএইচ প্রোগ্রামের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এমপিএইচ প্রোগ্রামটি নেপালে খুবই জনপ্রিয়।
মো. লিয়াকত আলী সিকদার বলেন, বাংলাদেশে মোট ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ মাত্র পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ প্রাপ্তির গৌরব অর্জন করেছে। শিক্ষা ও গবেষণা খাতে বিশেষভাবে মনোনিবেশ করা হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
