মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। ফুটবল, ক্রিকেট, ও ভলিবল খেলায় ৫৪টি ওয়ার্ড অংশগ্রহণ করবে। শনিবার রাতে হোটেলে শেরাটনের বলরুমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।