>> মিঠু মোস্তাফিজ
চলতি বছরের শেষ ও নতুন বছরের শুরু। এই সময়টাতে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, মেলাতে হয় জীবনে চলার পথের অনেক হিসাব। বিশেষ করে মা-বাবা তথা অভিভাবকদের নিতে হয় সন্তানের স্কুলে ভর্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গরল হলে সন্তানের ভবিষ্যত্ সরল পথটি বক্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়, মুশকিল হয়ে পড়ে ক্যারিয়ার পরিকল্পনার ছকটি। বেশিরভাগ অভিভাবক সন্তানের প্রথম স্কুল নির্বাচনে ভুল করে বসেন শহরের নিত্য গড়ে ওঠা বাহ্যিক চাকচিক্যে মোড়ানো স্কুলগুলোর মধ্য থেকে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি নির্বাচন করতে যেয়ে। তাই এ জাতীয় অভিভাবকদের জন্য আমরা প্রতি সংখ্যায় বিভিন্ন এলাকার এমন কিছু স্কুল তুলে ধরছি যেখানে বাহ্যিক চাকচিক্য না থাকলেও আছে প্রকৃত শিক্ষার অনকূল পরিবেশ তথা সুযোগ-সুবিধা। এই সংখ্যায় তুলে ধরা হলো রাজধানীর উত্তরা মডেল টাউনের নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল অ্যান্ড কলেজের কথা। দেশে নামী-দামি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নয়। প্রতি বছর পিইসিই ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রচুর শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। স্কুল-কলেজ নির্বাচনের ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে প্রতিষ্ঠানের ক্রম নির্বাচন করলে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা সহজ হয়। এ পর্যায়ে নওয়াব হাবিবুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের (www.nhmsc.edu.bd) অবস্থান সম্পর্কে বলব, এদের ফলাফল বরাবরই গৌরবময়। প্রতি বছর প্রচুর শিক্ষার্থী পিইসিই, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে। এদের কলেজ শাখাটি সদ্য প্রতিষ্ঠিত হলেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যকের জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাসের কৃতিত্ব রয়েছে। ২০১৩ সালে এই প্রতিষ্ঠানের ২০৩ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন জিপিএ-৫ অর্জন করে এবং একই বছর ১০ জন পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। এই প্রতিষ্ঠানের প্রচুর শিক্ষার্থী দেশের শীর্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এই প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও পর্যাপ্ত সংখ্যক মাল্টিমিডিয়া ক্লাস রুম। খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল খেলার মাঠ, সায়েন্স ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব ও ফটোগ্রাফি ক্লাব। এ ছাড়া আন্তঃস্কুল ও কলেজ ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে এই প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জনসহ সম্প্রতি বৃহত্তর উত্তরা থানায় ফুটবল প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে এই স্কুল। এই স্কুলের শিক্ষার্থীদের রয়েছে একক বিভিন্ন আন্তর্জাতিক কৃতিত্ব। তন্মধ্যে গুগল সার্চ ইঞ্জিনের একটি সমস্যা লাঘবে অবদান রেখে আর্থিক পুরস্কার অর্জনের ব্যাপারটি শুধু এই প্রতিষ্ঠানেরই না, সমগ্র দেশের জন্যই একটি গৌরবোজ্জ্বল ব্যাপার। অনুরূপ আরও অনেক কৃতিত্ব এই কলেজকে গৌরবান্বিত তথা প্রশংসিত করে, যা এই সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করা সম্ভব না। (বিস্তারিত জানতে ০১৭২৩৫৮৯৯৪২) কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. আবু হানিফ ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদ অত্যন্ত যোগ্য ও পরিশ্রমী একদল শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠানটিকে স্বল্প আয়ের জনসাধারণের জন্য গুণগত মানের শিক্ষাদানে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গুণগতমানের শিক্ষাদানে এই প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে অধ্যক্ষ বলেন, ‘শিক্ষা যেহেতু শুধু গলাধকরণের জন্য নয় এবং এটি যেহেতু হূদয়ঙ্গম করার বিষয়, তাই শিক্ষাটাকে আমরা অধিকতর মেধাভিত্তিক করার প্রয়াস অব্যাহত রেখে অগ্রসর হচ্ছি।’
