রঙ্গরস

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪১

এক ইঞ্জিনিয়ার ডাক্তারের চেম্বারে ঢুকে জানতে চাইলেন, ডাক্তার সাহেব বাড়িতে যাওয়ার জন্য আপনার ফিস কত?

ডাক্তার :৩০০ টাকা।

ইঞ্জিনিয়ার :চলেন ডাক্তার সাহেব।

ডাক্তার তাঁর মোটরসাইকেল বের করে ইঞ্জিনিয়ারকে পিছনে বসিয়ে স্টার্ট দিলেন। ইঞ্জিনিয়ার তাঁর বাড়িতে পৌঁছানোর পর ডাক্তারকে ফিস ৩০০ টাকা ধরিয়ে দিলেন।

ডাক্তার জিজ্ঞাসা করলেন, রোগী কই?

ইঞ্জিনিয়ার :ট্যাক্সি ড্রাইভার বাড়িতে পৌঁছে দিতে ৫০০ টাকা চাচ্ছিল আর আপনি ৩০০ টাকা চাইলেন। তাই ভাবলাম আপনাকেই নিয়ে যাই।