১. ছোট কালিদাস কহে, ‘শোন বঙ্গজন,
রক্তহ্রদে পদ্ম ফোটে বল তো কখন?’
২. দেখামাত্র সূর্যকর তীরটা চালায়,
গায়ে লেগে মিটিমিটি হাসিয়া পালায়।
৩. গাছতলে পাবে তারে ক্ষণিক থাকিলে
পাবে আরো মাথাটারে ছাতায় ঢাকিলে।
৪. উপরে আগুন নিচে পানি, মধ্যে কাঠের নল,
একটুখানি পানির ভিতর যেমন ধোঁয়ার কল।
উত্তর আগামীকাল
রচনা :বেণীমাধব সরকার
গত ১৬ অক্টোবরের ধাঁধার উত্তর :বাবা এবং মামা
