বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভাইবার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:০৭

এবারের টি২০ বিশ্বকাপ মৌসুমে, ক্রিকেটের আমেজ তৈরি করতে ক্রিকেট ভক্তদের জন্য রাকুতেন ভাইবার এর জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে আকর্ষণীয় ফিচার ও অ্যাক্টিভিটি নিয়ে এসেছে। এবার, ক্রিকেটের আনন্দ দ্বিগুণ করতে ক্রিকেট চ্যাটবটের সাথে ভক্তদের এক অসাধারণ কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। ভক্তদের সাথে ব্যক্তিগত আলাপচারিতার জন্য ক্রিকেটারদের নিজস্ব কমিউনিটি রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট স্টিকারের স্থানীয় সংস্করণ থেকে শুরু করে এআর-চালিত ক্রিকেট থিমের ভাইবার লেন্স তৈরি, বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাপটি এর ব্যবহারকারীদের জন্য পুরো মৌসুম জুড়ে অনেক চমকপ্রদ অফার নিয়ে এসেছে। এমনকি, ক্রিকেট ভক্তদের চমত্কার উপহার জেতার এবং তাদের প্রিয় ক্রিকেটারদের সাথে যুক্ত হওয়ার সুযোগও থাকছে।

দক্ষিণ এশিয়ায় ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলা এবং এখানকার অনেকেই ক্রিকেট ফলো করে। এই খেলার ভক্তদের জন্য ভাইবারের বট বেশ আকর্ষণীয় একটি ফিচার, যা ক্রিকেটের উত্তেজনা ও আনন্দকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

চ্যাটবট সাবস্ক্রাইবারদের ম্যাচের পূর্বাভাস জানানোর, ম্যাচ ফিক্সচারে আপ টু ডেট থাকার এবং এর নিজস্ব ক্রিকেট টকস কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ প্রদান করে, যেখানে ভক্তরা স্কোর আপডেট ও মিম, ট্রিভিয়া এবং আরও অনেক কিছু উপভোগের সুযোগ পান। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বট’র সাথে ভাইবার এই বছর বিশ্বকাপ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে এবং ভক্তদের ক্রিকেট ম্যাচের ফলাফলের পূর্বাভাস দেওয়ার এবং মোবাইল ফোন, ল্যাপটপ, স্পিকার, হেডফোন, ভাইবার কুপন, জনপ্রিয় স্টিকার প্যাক ও আরও অনেক উপহার জেতার সুযোগ প্রদান করছে। 

এছাড়াও, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি কাস্টমাইজড স্টিকার প্যাক নিয়ে আসবে, যা খেলার বিভিন্ন উত্তেজনাকর মুহূর্তে কথোপকথনকে আরও উপভোগ্য করে তুলবে এবং এর মাধ্যমে ভক্তরা এই খেলার মৌসুমে তাদের প্রিয় দলের প্রতি সমর্থন ও আগ্রহ প্রকাশ করতে পারবেন।  এতে যোগ দিতে ক্রিকেটভক্তদের ভাইবারে ‘ওয়ার্ল্ড ক্রিকেট বট’ লিখে সার্চ দিতে হবে।

এর উন্মোচনের ক্ষেত্রে জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ এবং জাহানারা আলমের আলাদা চারটি কমিউনিটি রয়েছে। এই চার কমিউনিটিতে সকল আপডেট, বিটিএস কনটেন্ট এবং এসব ক্রিকেটারদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।