বিশেষ নাটক ‘অচেনা আলো’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

 

এনটিভিতে আজ রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘অচেনা আলো’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। অভিনয় করেছেন তানজিন তিশা, জোভান, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, আনন্দ খালেদ, আরেফিন প্রমুখ। তিশা ও জোভান একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অনি পৃথার সিনিয়র। তিশার সত্ গুণাবলি জোভানকে মুগ্ধ করে। কিন্তু পৃথা কোন ছেলেকে ভালোবাসা তো দূর, পরিচিত হতেও আগ্রহী না। কেন, তা জানতে দেখতে হবে নাটকের শেষ দৃশ্য পর্যন্ত। নাটকটি সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘প্রেম করে কেউ ইতিহাস হয়, কেউ দীর্ঘশ্বাস। অচেনা আলো দু-দিকের আবহকে দর্শকের সামনে তুলে ধরবে।’ পরিচালক অনন্য ইমন বলেন, ‘আমি কখনোই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো কাজ করতে চাই না। ভালো গল্প, যথার্থ শিল্পী ও সুনির্মাণের যথেষ্ট সুযোগ থাকলেই কাজ করি। আশা করি দর্শকরা এই নাটকটি দেখলেই তা বুঝবেন।’