নকলা (শেরপুর) সংবাদদাতা
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নকলা উপজেলার ৯টি ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৬১ জন। ইতিমধ্যে রবিবার পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দপ্তর থেকে বর্তমান ৯ জন ইউপি চেয়ারম্যান ও এক জন মহিলা প্রার্থীসহ মোট ৬১ জন প্রার্থী আবেদন সংগ্রহ করেছেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
