নাটোর প্রতিনিধি
নাটোরে হত্যা ও ধর্ষণ মামলার দুই জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পৃথক দুটি অভিযান চালিয়ে জেলার সদর থানাধীন বড়হরিশপুর ও গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার র্যাব-৫ থেকে পাঠানো এক ইমেইল বার্তায় জানানো হয়, র্যাবের একটি অপারেশন দল রাতে গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মো. রকি আহমেদ এবং নাটোর জেলার সদর থানাধীন বড়হরিশপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. মাসুদকে (৪০) গ্রেফতার করা হয়।
