রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে ডায়াবেটিস সচেতনতা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৮:০২

 

>> আয়েশা ইসলাম

 

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর ২০১৮ রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের সহযোগিতায় রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে ঢাকা কমার্স কলেজের সম্মুখে পঞ্চম ফ্রি ডায়াবেটিস টেস্ট ও ষষ্ঠ ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলী, ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল। কর্মসূচির প্রধান উপদেষ্টা ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আলী আজম। সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. মিজানুর রহমান। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্টর ফজলুল করিম আদনান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদ্য প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি নিলয় পারভেজ, সচিব নাবির হোসেন, যুগ্মসচিব মমিন সরকার, সম্পাদক মো. আবদুল্লাহ্, ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রত্যয় বিশ্বাস, ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ।