দুর্নীতি দমন কমিশনের মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। তিনি বলেন, তুফান সরকার ধর্ষণ মামলার আসামি। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
