গাজীপুরে চার মাসের শিশুকে গলা টিপে হত্যা করেছে মা

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৪

গাজীপুরে চার মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের এনায়েতপুর এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঐ মাকে গ্রেফতার করেছে। নিহত শিশু হলো— পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার সদর এলাকার  এইচ এম আব্দুল হাকিমের ছেলে আবিদুর রহমান (চার মাস)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকা থেকে গত শুক্রবার শিশু সন্তান আবিদুর রহমানকে নিয়ে গাজীপুরের কাশিমপুরে এনায়েতপুর এলাকায় ভাশুরের বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা আক্তার। সোমবার ভোরে ফাতেমা ঘুম থেকে উঠে তার শিশু সন্তানকে গলা টিপে হত্যা করে। পরে সে বাড়ির লোকজনকে তার ছেলেকে হত্যার কথা জানিয়ে অচেতন হয়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা বলেন, স্বজনরা অচেতন অবস্থায় শিশুর মা ফাতেমা আক্তারকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে। তিনি সুস্থ হলে কেন বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।