শোক সংবাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৭

মো. নুরুজ্জামান

পরিবেশ ও বন অধিদপ্তরের প্রাক্তন প্রধান বন সংরক্ষক মো. নুরুজ্জামান (৭৬) রবিবার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার পাঁচ ঘড়িয়াকান্দি। অদ্য বাদ মাগরিব তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।